June 22, 2026, 1:13 pm
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। যার মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন ডলার এখনই পাওয়া যাবে। বৃহস্পতিবার এসব তথ্য জানায় সংস্থাটি।

দেশটি রুশ আগ্রাসনের চার বছর পূর্তির কয়েকদিন পরই আইএমএফ এ অনুমোদন দিল।

৪৮ মাস মেয়াদি নতুন আর্থিক চুক্তিটি আগের একটি ঋণ সুবিধার পরিবর্তে দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোয় অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভকে সহায়তা দেবে এটি।

গত নভেম্বরে আইএমএফ-এর কর্মকর্তা ও ইউক্রেন কর্তৃপক্ষ এ অর্থায়ন সহায়তা নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছান। তবে কর্মসূচি কার্যকর হতে ‘আর্থিক নিশ্চয়তা’ এবং ‘বাজেট প্রণয়নসহ কয়েকটি শর্ত পূরণ আবশ্যক ছিল।

আইএমএফ জানিয়েছে, ইউক্রেনে তাদের নতুন কর্মসূচির, নতুন কর্মসূচির লক্ষ্য অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, ঋণের ভারসাম্য রক্ষা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সহায়ক সংস্কার এগিয়ে নেওয়া।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ ও বিধ্বংসী যুদ্ধের মধ্যেও ইউক্রেন ও তাদের জনগণ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলেন, প্রথম কিস্তির অর্থ বাজেট ঘাটতি মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, পূর্ণমাত্রার যুদ্ধের পঞ্চম বছরে ইউক্রেনের জ্বালানি খাতের ওপর নিয়মিত রুশ হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অংশীদারদের আর্থিক সহায়তার নিশ্চয়তা এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

জর্জিয়েভা আরও বলেন, নতুন ব্যবস্থা কষ্টার্জিত সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি কাঠামোগত সংস্কার সম্প্রসারণে সহায়তা করবে।

আইএমএফ-এর মুখপাত্র জুলি কোজ্যাক এ মাসে জানান, বোর্ডের অনুমোদনের জন্য প্রয়োজনীয় সব শর্ত ইউক্রেন পূরণ করেছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ।

নতুন ৮.১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে ১০ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে আইএমএফ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জানান, তিনি আশা করছেন মার্চের শুরুতে আবুধাবিতে পরবর্তী আলোচনা শেষ হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page