June 22, 2026, 11:45 am
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও প্রতি ব্যারেল ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে।

বৃহস্পতিবার এশিয়ার বাজারে লেনদেনের সময় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ার কারণে বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তীব্র হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা সরাসরি বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলে।

এর আগে গত সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১০ ডলারও অতিক্রম করেছিল। এরপর কয়েকদিন ধরে দামে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তাদের জরুরি মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিলেও বাজারে এখনো স্থিতিশীলতা ফেরেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। টানা প্রায় দুই সপ্তাহ ধরে সংঘাত চলতে থাকায় বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব ক্রমেই বাড়ছে।

ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা বন্ধ না হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি বাস্তবায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page