September 17, 2026, 1:44 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খাল খনন প্রকল্প কোনো ঠিকাদার বা প্রকৌশলীর অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না।

আজ সোমবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনের আগে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, খালের পানি যাতে কৃষি জমিতে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে হবে ঠিকাদার ও প্রকৌশলীদের।

এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে খালের পানিপ্রবাহ ঠিকভাবে আছে কিনা, তা তদারকির আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকারি কাজ আপনাদের উপকারে এলো কিনা, তা জানাবেন। আর যদি উপকারে না আসে, তাহলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন।

তিনি বলেন, ‘এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে দেওয়া হবে না।’

এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, জনগণের মধ্যে আমাদের ভিত্তি রয়েছে বলেই আমরা বিজয়ী হয়েছি। আমরা দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয় লাভ করেছি।

তিনি বলেন, জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে তার পরিণতি কী হয়— তা শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নেওয়া যেতে পারে।

তথ্য মন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম যত বেশি স্বাধীন ও দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন। দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে, গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি নেই। কোনো দ্বৈত চরিত্রও নেই।

তিনি আরও বলেন, ‘আমরা একই কথা বলি, একই চিন্তা করি এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করি।’

সভায় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page