June 3, 2026, 5:45 pm
শিরোনামঃ
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে জামায়াত নেতার ছেলের ছুরিতাঘাতে বিএনপির কর্মী নিহত ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা আক্রমণ চীন-পাকিস্তান সীমান্ত শক্তিশালী করতে শতাধিক রাফাল কেনার পরিকল্পনা করছে ভারত আবারও শুরু হলো ইরান-যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময়

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শুরুতে ইউএনও সবার সাথে পরিচিত হন এবং উপজেলার উন্নয়ন ও জনসেবায় গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।

 

তিনি বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। উপজেলার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

তিনি আরও জানান, সাংবাদিকদের জন্য প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

 

সভায় উপস্থিত সাংবাদিকরাও তথ্যপ্রাপ্তি সহজ করা, উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশা প্রকাশ করেন।

 

উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিচুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণীর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সীমান্তবাণীর নির্বাহী সম্পাদক মোঃ আলমগীর কবীর, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সীমান্তবাণীর বার্তা সম্পাদক ফাহিমুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান রিপন ও আদর্শ প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page