September 20, 2026, 12:41 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে এখনো তা প্রকাশ করা সম্ভব নয়। তবে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, সেই নিশ্চয়তা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের সঙ্গে কোনো গোপন যুক্তি নেই। যে চুক্তি রয়েছে সেটি প্রকাশ করা হয়েছে। রাশিয়ান তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে বলে যে প্রচারণা, এটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, সব ধরনের সোর্স থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে। সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই হোক; ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া হোক সেখান থেকেই কেনা হবে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও, রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।

এ সময়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page