July 24, 2026, 12:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ দিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখনন ছিল স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর এই সফরে উলাশী খাল পুনঃখনন ছাড়াও যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ঐতিহাসিক এই উলাশী খালটি মূলত ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছিলেন। শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগস্থল থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি কৃষি ব্যবস্থার উন্নয়নে সে সময় অভূতপূর্ব নজির স্থাপন করেছিল এবং স্থানীয়দের কাছে এটি ‘জিয়া খাল’ নামেই পরিচিত।

১৯৭৭ সালের ৩০ এপ্রিল এই খালের খনন কাজ শেষ হলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উদ্বোধন করেন, যা পরবর্তীতে সারা দেশে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির এক জনপ্রিয় মডেলে পরিণত হয়। বর্তমানে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে এটি পানিশূন্য হয়ে পড়ে, যার ফলে স্থানীয় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল।

গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে যশোরে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় আসলে কৃষি ব্যবস্থার উন্নয়নে উলাশী খালসহ সারা দেশে হাজার হাজার খাল পুনঃখনন করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই তিনি নিজে এই খনন কাজের উদ্বোধন করতে যশোরে আসছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করেছে।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানিয়েছেন, চার কিলোমিটার এই খালটি পুনঃখননের জন্য এক কোটি ৩৭ লাখ টাকার একটি প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি হিসেবে গত ২ এপ্রিল যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান উলাশী খাল এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে খনন সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page