April 12, 2026, 1:24 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৪ মে দেশের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত।

রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তাদের তথ্য যাচাই-বাছাই শেষে এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন, কেবল তাদের তথ্যই ১৪ মে প্রকাশিতব্য চূড়ান্ত তালিকায় স্থান পাবে বলে কমিশন থেকে জানানো হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়াটি একটি সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকায় কোনো ভুল থাকলে তা সংশোধন কিংবা ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের জন্য ৩ মে পর্যন্ত সময় পাবেন নাগরিকরা।

এসব আবেদন নিষ্পত্তি করার জন্য ৬ মে পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে এবং সবশেষে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ১৪ মে চূড়ান্ত তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপটি আগামী জাতীয় বা স্থানীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইসির জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকায় কোনো ভুল পরিলক্ষিত হলে বা কোনো তথ্যের পরিবর্তনের প্রয়োজন হলে ভোটারদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আবেদন করতে হবে।

প্রতিটি আবেদন নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়ায় নতুন ভোটারদের যুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজও সম্পন্ন করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page