June 6, 2026, 8:31 am
শিরোনামঃ
জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা : পররাষ্ট্রমন্ত্রী জীবনযাত্রা আরো কঠিন হবে : সিপিডির নির্বাহী পরিচালক মা‌র্কিন ভিসা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিলো দূতাবাস  কুষ্টিয়া সীমান্তে তিনটি ককটেলসহ ১ জন আটক ফরিদপুরে পদ্মা নদী থেকে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্প ট্রাম্পের সঙ্গে প্রতি দুই দিনে একবার কথা হয় : নেতানিয়াহু বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
এইমাত্রপাওয়াঃ

ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নববর্ষ উৎসবকে বিকৃত করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই উৎসবের মধ্যেই বাঙালির প্রকৃত সংস্কৃতি নিহিত রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তবে একটি পক্ষ এই উৎসবকে ‘মুখোশ পরানোর’ চেষ্টা করছে, যা বাঙালির সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

এদিন সকাল থেকেই প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সদস্য ও তাদের পরিবার। পাশাপাশি দেশীয় খাবার—খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা-ইলিশ, চটপটি ও ফুচকার আয়োজন ছিল।

এক শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষিভিত্তিক অর্থনীতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষের সূচনা হয়েছিল মূলত কৃষকদের ফসলের হিসাব সংরক্ষণের সুবিধার্থে। তাই এই উৎসব যেমন বাঙালি সংস্কৃতির প্রতীক, তেমনি কৃষি অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page