June 22, 2026, 8:40 am
শিরোনামঃ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার : অর্থমন্ত্রী ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান ফেনীতে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ৯ শিশু-কিশোর দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা  নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয় : ট্রাম্প লেবাননে ইসরায়েলি হামলায় ২৭ জন নিহত দেশভাগ-অনুপ্রবেশ-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি দিলেন মোদি রবিবারে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বছর হজযাত্রা আরও সাশ্রয়ী ও নিরাপদ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি হজ ব্যবস্থাপনা উন্নয়নে চলমান প্রস্তুতির কথাও তুলে ধরেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর হজ যাত্রায় বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো।

এছাড়া, হজযাত্রীদের খাবারের মান নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়টি খতিয়ে দেখতে তিনি সরেজমিনে ক্যাম্প পরিদর্শন করেন।

হজযাত্রার তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৩৪৫ জন যাত্রীর সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা ছেড়েছে।

এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রাকে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করা সম্ভব হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page