October 9, 2026, 8:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মহেশপুর পুরাতন পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর আদালত ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে আদালত প্রাঙ্গণে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহেশপুর আদালতের সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সায়েম ইউসুফ, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন এবং সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম খাঁনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম সম্প্রসারণের ফলে দিন দিন সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আলোচনা সভায় লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এ সেবার প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন। সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page