July 7, 2026, 7:10 pm
শিরোনামঃ
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান মার্কিন হুমকি অব্যাহত থাকলে আলোচনা হবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী শিপ রিসাইক্লিং শিল্পের গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার : শিল্প ও পাটমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার জুলাই থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদ্রাসা, হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।

তিনি জানান, বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এ কর্মসূচিতে অংশ নেবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

তিনি আরও বলেন, সব ছেলেদের জন্য একই রকম এবং সব মেয়েদের জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page