July 23, 2026, 3:10 pm
শিরোনামঃ
ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ : ডব্লিউএফপি মেজর (অব.) মোজাফফরকে জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি  পেপার ওয়েট দিয়ে মাথা ফাটানো গোপালগঞ্জের বিচারকের অপসারণ দাবি
এইমাত্রপাওয়াঃ

জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৫ মে) সকালে প্রতিমন্ত্রী জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চিড়িয়াখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী এবং পশুপাখিদের পরিচর্যা, স্বাস্থ্যসেবা, খাদ্য সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধাও পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্র। এখানে পশুপাখিদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

এসময় তিনি চিড়িয়াখানাকে আরও আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পশুপাখির কল্যাণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page