July 10, 2026, 7:47 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ ও ব্যয় সাশ্রয়ী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশীয় ও বিদেশি বিনিয়োগের সমন্বয়ের মাধ্যমে অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে চায়। এজন্য নিজস্ব অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার জটিলতা কমানো এবং খরচ সাশ্রয়ের জন্য প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া আলোচকরা বলেন, দেশের সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়ছে। যদিও দেশীয় অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানে কাজ করার সক্ষমতা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, বিদেশি বিনিয়োগ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও কৌশলগত খাতে দেশীয় উদ্যোক্তাদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তর চুক্তিকে বাধ্যতামূলক করার আহ্বান জানান তারা।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page