September 17, 2026, 2:55 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্য এশিয়ার চলমান আঞ্চলিক ও ভূরাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে গভীর বন্ধুত্বের নিদর্শন হিসেবে কুয়েতে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। সোমবার (২৫ মে) থেকে একাধিক বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে।

চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালির দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে কুয়েতের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার ওপর যে তীব্র চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় বাংলাদেশের এই মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ বরাবর পাঠানো একটি অফিশিয়াল পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পত্রে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সরকার জানিয়েছে, এটি একটি বৃহত্তর সহায়তা কার্যক্রমের প্রাথমিক ধাপ, যার আওতায় মোট ২৪০ টন খাদ্যসামগ্রী পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে।

কুয়েত সফররত বাংলাদেশের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া)। এ ছাড়া কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনও এই দ্বিপক্ষীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সফরকালে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ঐতিহাসিক এই বৈঠকে বাংলাদেশ ও কুয়েত পারস্পরিক শ্রদ্ধা, গভীর আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।

একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বেসামরিক বিমান চলাচলসহ সম্ভাবনাময় বিভিন্ন উপখাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়েও উভয় দেশ একমত পোষণ করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান কঠিন বাস্তবতায় কুয়েতের প্রতি বাংলাদেশের এই শুভেচ্ছা সহায়তা দুই দেশের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য প্রতিফলন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page