July 23, 2026, 12:23 pm
শিরোনামঃ
আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ : ডব্লিউএফপি মেজর (অব.) মোজাফফরকে জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি  পেপার ওয়েট দিয়ে মাথা ফাটানো গোপালগঞ্জের বিচারকের অপসারণ দাবি চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ২৩ জন আহত রাঙামাটর কাপ্তাই লেকে অভিযান চালিয়ে ৪ নৌকাসহ ২০ হাজার বর্গফুট জাল জব্দ  ঝিনাইদহে ইয়াবাসহ যুবক আটক লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হুথিদের হামলা ; ইরানে নতুন করে মার্কিন হামলা
এইমাত্রপাওয়াঃ

নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আজকের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব। তাদের সাহায্য করবো একজন নাগরিক হিসেবে।

জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে দেওয়া তার এই বক্তব্য বেশি দীর্ঘ না করে বলেন, আজকে আর কথা বলাবো না। কারণ আমরা আজকের এই অনুষ্ঠানটির কারণে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page