September 17, 2026, 12:44 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

শিশু সুরক্ষায় আমরা এখনো যথেষ্ট সচেতন নই : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই।

মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে তার কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

আলোচনাকালে ডেপুটি স্পিকার বলেন, শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে সংসদীয় ককাস গঠনের আগ থেকেই ইউনিসেফ যে ভূমিকা পালন করে আসছে, তা প্রশংসার দাবিদার।

তিনি বলেন, শিশুবান্ধব নীতি প্রণয়নে আগ্রহী সংসদ সদস্যদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে এ বিষয়ে আরও কার্যকর ও ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই হবে না, বরং সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাও সমান গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে শিশু অধিকার সুরক্ষা, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইউনিসেফের প্রতিনিধিরা জানান, শিশু বিষয়ক অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করতে সংসদ সদস্যদের অংশগ্রহণে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল বৈঠক আয়োজনের প্রয়োজন রয়েছে।

এ সময় ইউনিসেফের সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page