September 16, 2026, 8:12 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার ক্ষমতা গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের বৃহৎ ঋণভার ও খেলাপি ঋণের বাস্তবতার মধ্যেও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় নেওয়া এ উদ্যোগ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (৬ জুন) রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি-শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিপণ্যকে কৃষি-শিল্প পণ্যে রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এজন্য প্রযুক্তি, দক্ষতা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ উপকূলীয় দেশ হওয়ায় একদিকে সমুদ্রসম্পদের সুযোগ পাচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে।

অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে কৃষি ও কৃষি-শিল্প খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং সরকারকে কৃষিবান্ধব নীতি প্রণয়নে সহায়তা করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গণমাধ্যমের সাতজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page