June 9, 2026, 5:33 pm
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাওনাা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচা নিয়ামত উল্লাহকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা এরশাদ উল্লাহ’র বিরুদ্ধে। এঘটনার পর ভাতিজা এরশাদ পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত আলী ওই গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ভাতিজা এরশাদ উল্লাহ’র কাছে পাওনাা টাকা চাইতে যান চাচা নিয়ামত উল্লাহ। এ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা এরশাদ লাঠি দিয়ে এলোপাথারি মারধর কর। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ থানারএসআই মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page