August 14, 2026, 8:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে এডিপির আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মোঃ মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই, উপজেলা আমির ফারুক আহমেদ। মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক  মো. আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক বাবর আলী বাবুসহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও এলাকার বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ২৬টি হুইলচেয়ার, ৮০টি বাইসাইকেল, ৪৫টি সেলাই মেশিন, ১২টি আলমারি, হাসপাতালের জন্য ৪টি আইপিএস, ৫৬টি স্প্রে মেশিন এবং ১৭৮টি ফুটবল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন, দলমত নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের বাছাই করে এসব উপকরণ প্রদান করা হয়েছে। তিনি বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page