September 2, 2026, 6:07 am
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান যশোরের শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ গ্রুপ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির  স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় ৯৯০জন কৃষকের মাঝে ৪ হাজার ৯৫০টি ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও বাশের খুটি  বিতরণ করা হয়েছে।

২ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এই বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপজেলা কৃষি অফিসারা ইয়াসমিন সুলতানা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতেই এই সহায়তা প্রদান করা হচ্ছে| সরকারি এই উদ্যোগের আওতায় প্রতিটি কৃষককে পরিবেশবান্ধব বৃক্ষরোপণে ও উদ্বুদ্ধ করা হচ্ছে।

অনুষ্ঠানে ৯৯০জন কৃষকের মাঝে ৫টি করে মোট ৪ হাজার ৯৫০টি ফলদ-বনজ-ঔষধি গাছের চারা, জৈব সার ও বাশের খুটি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আনিচুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সমর কুমার মিত্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোযার হোসেন ও মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবুসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page