September 17, 2026, 6:08 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন বলে জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিহতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের কারণে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

জর্জ রদ্রিগেজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ কার্যক্রম শুরু হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথম ধাপে ক্ষতিগ্রস্তদের জন্য ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন।

তিনি আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা গুরুতর কাঠামোগত ক্ষতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে গেছে।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ লক্ষ্যে ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের প্রায় ৪০টি জমি চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে উল্লেখ করে জর্জ রদ্রিগেজ বলেন, কয়েকটি এলাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত। সেখানে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page