September 17, 2026, 6:06 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে প্রকল্প রক্ষণাবেক্ষণে চসিকের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বশির আল মামুন, চট্টগ্রাম : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন,জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে প্রকল্প রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে।রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মধ্যেও চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।

প্রতিমন্ত্রী সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে্ চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন শীর্ষক প্রকল্পের রেগুরেটরসমূহ হস্তান্তর সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী। সাম্প্রতিক অতিবৃষ্টির সময়ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম এবং জনপ্রতিনিধিদের তৎপরতায় নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যকারিতা ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এক বছরের মধ্যে সিটি কর্পোরেশনের জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে, যাতে প্রকল্পটি দীর্ঘমেয়াদে সফলভাবে পরিচালিত হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন,বলেন, নগরবাসীর অসচেতনভাবে খাল ও নালায় আবর্জনা ফেলার প্রবণতা জলাবদ্ধতার অন্যতম কারণ। এ সমস্যা সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খাল দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদেও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের বিভিন্ন খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব পাঠালে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, সেনাবাহিনী, সিটি কর্পোরেশন, ওয়াসা, সিডিএ এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি টেকসই, পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বিশেষ অতিথির বক্তৃতা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page