September 8, 2026, 5:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : মির্জা ফখরুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদে রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে। তবে গণভোটসংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি এবং উচ্চ কক্ষের বিষয়েও বিএনপি কখনো একমত ছিল না। তার ভাষায়, প্রতিটি দল তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে বলে সনদে উল্লেখ রয়েছে, কিন্তু এখন বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশে সংস্কারের সূচনা বিএনপিই করেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপি সংসদে পাস করেছিল। এখন যারা বিরোধী দলে রয়েছেন, তারা মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।’

বিরোধী দল জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলেও অভিযোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না বিএনপি।’

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page