September 16, 2026, 12:12 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপ, মাদক বিক্রির ৪ হাজার ৬৬০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত ১১টা ১০ মিনিটের দিকে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ স্ন্যাক্স হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের সামনে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে উপপরিদর্শক মো. আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সীমান্তবর্তী সামন্তা এলাকা থেকে দুই ব্যক্তি ভারতীয় অবৈধ মাদক নিয়ে যাত্রীবাহী বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। পরে কলেজ বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৪ হাজার ৬৬০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত কাশির সিরাপের মোট পরিমাণ ১২ হাজার ৮০০ মিলিলিটার এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা।

আটকরা হলেন মহেশপুর উপজেলার সামন্তা গোপালপুর গ্রামের মৃত তবিবার রহমানের ছেলে মো. আনসার কসাই ওরফে আশিক ইকবাল (৪০) এবং সামন্তা পটিপাড়া গ্রামের মৃত জাবের আলীর ছেলে মো. হারুন অর রশিদ (২৮)।

পুলিশ জানায়, তথ্যভান্ডার যাচাইয়ে মো. আনসার কসাই ওরফে আশিক ইকবালের বিরুদ্ধে পূর্বের একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page