September 15, 2026, 10:54 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কলেজ বাসস্ট্যান্ডের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, লেদ মেশিন, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে রাতের আঁধারে নিজেদের সম্বল ও অর্জিত স্বপ্ন এভাবে ছাই হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। হঠাৎ এই দুর্ঘটনায় ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

জে কে ট্রান্সপোর্টের মালিক আব্দুল কাদের জানান, বহু বছরের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, তার একমাত্র আয়ের পথ ছিল এই প্রতিষ্ঠানটি, সেটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেল।

বণিক সমিতির সভাপতি মমিন খান বলেন, রাতের আঁধারে ৭টি দোকান পুড়ে যাওয়ায় ৭ জন ব্যবসায়ী পথে বসে গেলেন। তিনি আরও বলেন, দোকানগুলো এমনভাবে পুড়েছে যে সেখান থেকে কোনো কিছুই আর ব্যবহারের উপযোগী নেই।

খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রুততম সময়ে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page