September 26, 2026, 12:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ এবং ‘আদিবাসী ধাত্রীদের সম্মান করি: জীবন ও সুস্থতা সুরক্ষায় এগিয়ে আসি’ এ প্রতিপাদ্যে জেলার কলমাকান্দায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

আজ রোববার দিনব্যাপী উপজেলার নলছাপ্রা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা উপজেলা শাখার চেয়ারম্যান মুকুট স্নালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারু চার্লস নকরেক।

কারিতাস এনজিও কর্মকর্তা সুজনা রুরাম ও সুজন ম্রংয়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, ডিএসকের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ, উপজেলা সিপিবির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্তি জাম্বিল, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগ্রা, ময়মনসিংহ অঞ্চল কারিতাস আইসিডিপি প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা, কলমাকান্দা উপজেলা টিডব্লিউএর সেক্রেটারি সুজিত মানখিন এবং কলমাকান্দা উপজেলা বাগাছাসের সেক্রেটারি সুপার কান্তি রিছিল।

সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, মাতৃভাষা, সামাজিক মূল্যবোধ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার অগ্রযাত্রার পাশাপাশি এসব ঐতিহ্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, আদিবাসী নারীদের ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান এবং প্রসবকালীন সময়ে ধাত্রীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতাকে সম্মান জানানোর পাশাপাশি নিরাপদ মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার সঙ্গে তাদের কাজের সমন্বয় করা প্রয়োজন।

দিবসটির কর্মসূচিতে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, বারসিক বাংলাদেশ, কারিতাস আলোক কোরে-২ প্রকল্প, বাগাছাস, গাসু, বাহাছাস, বাজাহাস, নলছাপ্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বালুচড়া ধর্মপল্লী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় ও নলছাপ্রা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার নানা দিক তুলে ধরা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page