August 12, 2026, 6:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত যশোরের হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত যশোর-চৌগাছা সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক মাগুরা সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ সহকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোর-চৌগাছা সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ইয়ানূর রহমান : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করে ১টি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত হলেন চুয়াডাঙ্গার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাসান কবীর নয়ন।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নয়নের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৬.৬২ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার, ১টি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৭০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট বাজার মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি এনে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page