October 9, 2026, 8:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের কাছে ৩০ টাকা না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে মনাইরকান্দি গ্রামে নানার বাড়িতে থাকত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মাকে মারধর করে। পরে পরিবারের সদস্যদের চোখের সামনেই সে আত্মহত্যা করে।

স্বজন ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

প্রতিবেশী আবদুস সাত্তার বলেন, ‘রায়হান কিছুটা একগুঁয়ে স্বভাবের ছিল। কিন্তু সামান্য ৩০ টাকার জন্য এমন একটি ঘটনা ঘটবে, তা আমরা ভাবতেও পারিনি। ছেলের এমন মৃত্যুতে তার মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।’

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিফা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page