August 14, 2026, 5:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য নিজ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে একলাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো বটি উদ্ধার করা হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার  ভোররাতে উপজেলার ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সখের বানু (৫৫) ওই গ্রামের মৃত জেকের আলী মণ্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে একলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তার মাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নেশার টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মা টাকা দিতে অস্বীকৃতি জানালে একলাস ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা ধারালো বটি দিয়ে একলাস তার মায়ের বুকের ডান পাশে কোপ দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সখের বানুর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পলায়নরত অবস্থায় একলাসকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে ঘটনাস্থল সংলগ্ন স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত হত্যা মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page