August 15, 2026, 1:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ মার্কিন পররাষ্ট্রনীতি মিথ্যাচারের ওপর নির্ভরশীল : ইসমাইল বাঘেই
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) আঞ্চলিক ফোরাম ও ফেসবুক স্ট্যাটাসক কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটায় হতে রাত ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যক্ষ জানান, আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে রাত সাড়ে দশটায় ছাত্রাবাসে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই ফোরামের মধ্যে ১৩ জন আহত হয়।

আহতরা হলেন- হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব,ইমরান,আব্দল্লা আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো.হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা,মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ, তারা সকলেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, বিএসপিআই কর্তৃপক্ষ আহতদের রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

অধ্যক্ষ জানান, ঘটনা সত্য,তবে আহত ১৩ জনের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসছে এবং চারজন ছাত্র চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

এসময় চারজন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেলে শনিবার দেখে আসছেন বলে জানান তিনি।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাতে ঘটনা ঘটলেও শনিবার সকাল হতে হতে এলাকায় জানাজানি হয়। বিএসপিআই কর্তৃপক্ষ এই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

অপরদিকে উক্ত ঘটনায় বিএসপিআই এর অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর বিভাগীয় ভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে ছাত্রাবাসের হোস্টেল সুপার আব্দুল মান্নান জানান, দু’টি আঞ্চলিক ফোরাম এবং মোবাইলে স্ট্যাটাস কে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত ঘটেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলমান আছে। ঘটনার পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page