October 9, 2026, 6:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফজলুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ।

১৪ আগস্ট শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে মহেশপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নওদাগ্রাম মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই মো. আঃ রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফজলুর রহমানকে তার বসতবাড়ির উঠান থেকে আটক করা হয়। পরে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট তল্লাশি করে একটি সাদা পলিব্যাগে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা। গাঁজার আনুমানিক মূল্য ২ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ হাজার ২০০ টাকা।

গ্রেপ্তার ফজলুর রহমান নওদাগ্রাম মন্ডলপাড়া এলাকার মৃত বিশারত মন্ডলের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২৪, তারিখ ১৫ আগস্ট ২০২৬।

পুলিশের তথ্য অনুযায়ী, ফজলুর রহমানের বিরুদ্ধে এর আগেও মহেশপুর থানায় একটি মাদক মামলা রয়েছে। ২০১৯ সালের ১০ জুন দায়ের করা ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছিল।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page