August 16, 2026, 12:22 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে একটি চা-বাগান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের নিমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশি টিলায় একটি নিমগাছে তাদের মরদেহ ঝুলতে দেখেন বাগান পাহাদার স্বপন রাজভর। তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মাসখানেক আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী আইনগতভাবে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। তবে তাদের দুজনেরই আগের সংসার ও সন্তান রয়েছে। বিনতার আগে বিবাহবিচ্ছেদ হলেও মঙ্গল প্রথম স্ত্রীসহ বসবাস করছিলেন। দ্বিতীয় বিয়ে নিয়ে তাদের পরিবারে তীব্র কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাঁরা একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page