August 17, 2026, 8:20 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া ফালান মিয়ার মরদেহ প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করেন। ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ফালান মিয়া মাছ ধরার একটি ছোট নৌকায় সার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিল আট-নয় বছর বয়সী শিশুপুত্র। কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির পর ফালান মিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে দূর থেকে একটি নৌকা তাদের দেখতে পেলে নিজের শেষ শক্তি দিয়ে ছেলেকে ওই নৌকায় তুলে দেন। সন্তান নিরাপদে ওঠার পরপরই তিনি হ্রদের পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফালান মিয়ার আত্মত্যাগের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিজের জীবন বিপন্ন জেনেও শেষ মুহূর্তে সন্তানকে বাঁচিয়ে যাওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page