October 7, 2026, 9:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুতের চাহিদা পূরণে সরকার সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।‎ শনিবার (২২ আগস্ট) সিলেট সফরকালে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার।

এসময় তিনি বলেন, ‘চলমান জ্বালানি সংকটের কারণে এনার্জি ইনটেনসিভ বিনিয়োগ এর পরিবর্তে ক্ষুদ্র শিল্পের প্রসারে কাজ করবে সরকার। দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে রূপান্তর করতে চায় সরকার।’

এছাড়াও, সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্প নগরীর জন্য সরকার বিকল্প জ্বালানির কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।



Our Like Page