September 7, 2026, 12:32 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক(৪৬) নামক এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রানাগাতী গ্রামের একটি বাগানের ঝোপঝাড় থেকে পুলিশ তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির নাম বাহারুল মল্লিক(৪৬)। তিনি উপজেলার রানাগাতী গ্রামের আব্দুল হাকিম মল্লিকের ছেলে।

পুলিশ জানিয়েছে, বাহারুল মল্লিক নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ছিল। তিনি বেশ কয়েক বছর বাড়িতে থাকতেন না। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।

স্থানীয়সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের আব্দুর রশিদের বাগানে এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। মরদেহের গলার বাম পাশে থুতনির নিচে গুলির চিহ্ন ছিল আর তার ডান হাঁটু দিয়ে রক্ত ঝরছিল। স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অভয়নগর থানার পরিদর্শক(তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘বাহারুল মল্লিকের গলার বাম পাশে থুতনির নিচে গুলির চিহ্ন রয়েছে। তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। তার ডান হাঁটু দিয়ে রক্ত বের হচ্ছিল।’

তিনি বলেন, ‘বাহারুল মল্লিক নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ছিল। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page