November 19, 2026, 5:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন

ইয়ানূর রহমান : যশোর জেলা শাখার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। তবে একই সঙ্গে কোতোয়ালি থানার একটি নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানানো হয়েছে। আদালত শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর কোর্টের জিআরও হেলাল উজ্জামান।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় যশোর শহরের উপশহর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম বাদী হয়ে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ জানায়, মামলার তদন্তে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নাম উঠে আসায় তাকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৬ মে রাতে যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করে পুলিশ। তিনি শহরের লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। আটকের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর মাঝে সম্প্রতি উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page