September 15, 2026, 11:27 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার মুরাদনগর উপজেলায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে বোন খালেদা ও ভাতিজা টিটুকে গুরুতর আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহত টিটুর শ্বাশুরি জোসনা বেগম, নিহতের আরেক স্বজন মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জায়গা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে।

রাতে মুরাদনগর থানার ওসি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page