September 29, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক

Oplus_16908288

ইয়ানূর রহমান : যশোর কোতোয়ালি থানার অভিযানে যশোর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক জিয়াউল হাসান হ্যাপী বিমানবন্ধর এলাকার মৃত মুজাফ্ফরের ছেলে। গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পালবাড়িগামী রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনার এক মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

এছাড়া, যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল কাদের, ঝুমঝুমপুর সাইফুল আলম, ঝুমঝুমপুরের ক্লাব মোড়ের মীর হোসেন ও জেলা মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণবাটি গ্রামের সালমা পারভীন কেয়াকে পৃথক অভিযাানে আটক করা হয়েছে। তাদেরকে গত ৬ জুন যশোরের বসুন্দিয়ায় জঙ্গলবাধাল গ্রামের বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় তাদেরকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও যশোর সদর উপজেলার ভায়না সরদার পাড়ার বাবুল ইসলাম ও বারান্দীপাড়ার রাকিব আলীকে পৃথক অভিযানে আটক করা হয়েছে। তাদেরকে রাজারহাট পিকনিক কর্নার এলাকায় গত ৩১ জুলাই নাশকতার পরিকল্পনার মামলায় আটক দেখিয়ে আদালতে প্ররন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page