September 29, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় উলাশী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমানকে পুলিশ আটক করেছে। তাকে ২৮ সেপ্টেম্বর সোমবার রাতে উলাশী গ্রামের নিজ বসত বাড়ী হতে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার উলাশী কামারপাড়া গ্রামের মৃত মান্দার বক্সের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার গত ১৯ সেপ্টেম্বরের এফআইআর নম্বর-২৩ ও জিআর নম্বর-৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মমিনুর রহমানকে সন্দেহভাজন আসামি হিসেবে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক মমিনুর রহমানকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি দাবি করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page