September 29, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক

Oplus_16908288

ইযানূর রহমান : যশোর শহরের একটি বাড়ি থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনিক নামে এক যুবককে আটক হয়েছে।

আটক অনিক কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে।

পুলিশ জানান, এ ঘটনায় জড়িত অপর আসামি তালবাড়িয়া গ্রামের মোজ্জাম্মেল সাগর পালিয়ে গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক কাজী নাইমুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তার এফজেড ভার্সন-২ মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান। ভোরে তিনি দেখতে পান মোটরসাইকেলটি সেখানে নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সোমবার সকালে থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে অনিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

পুলিশের দাবি, ওই মোবাইল ফোনের কথোপকথন পর্যালোচনা করে সাগরের নাম পাওয়া যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে সাগর পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানান, অনিক ও সাগরসহ একটি সংঘবদ্ধ চোর চক্র দীর্ঘদিন ধরে এ কাজের সাথে জড়িত রয়েছে । চক্রটির কেউ মোটরসাইকেল চুরি করেন এবং অন্যরা কৌশলে সেগুলো বিক্রি করেন।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page