September 30, 2026, 5:33 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ইয়ানূর রহমান : যশোরের চৌগাছার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন হত্যার অভিযোগে চারজনকে অভিযুক্ত করে আদালতে পুলিশ চার্জশিট দিয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এ মামলার অপর সাত আসামির চার্জশিটে অব্যাহতি চাওয়া হয়েছে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই সালিমুল হক আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

 

চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলেন, হুদা চৌগাছা গ্রামের শরিফুল ইসলাম কালু, টিপু, চাঁদপুর গ্রামের সাইফুল ইসলাম ফিকির এবং কুটিপাড়া গ্রামের নাহিদ।

 

মামলার অভিযোগে জানা গেছে, নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে। তিনি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

 

২০২৪ সালের ৫ আগস্টের পর শাহিন ঢাকায় চলে যান। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তিনি বাড়ি ফিরে আসেন। ১৬ ফেব্রুয়ারি সকালে চুল কাটার উদ্দেশ্যে শাহিন বাসা থেকে বের হন। ফেরার পথে চৌগাছার ছুটিপুর বাসস্ট্যান্ডের কুটিপাড়া মোড়ে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে শাহিনুর রহমানের ওপর হামলা চালায় অভিযুক্ত আসামিরা।

 

হামলাকারীরা পেছন থেকে তার মাথায় এসএস পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত শাহিনুরকে প্রথমে চৌগাছা, পরে যশোর হয়ে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা ১১ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের সঙ্গে নিহত শাহিনের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরেই শাহিনকে হত্যা করা হয়েছে বলে তদন্ত সূত্রে জানা গেছে। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

 

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাইফুল ইসলাম, সালাউদ্দিন, হাসিবুল, জালাল উদ্দিন, মাফী, ফারুক হোসেন ও স্বপনের অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page