October 1, 2026, 5:21 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে। বাইরে থেকে ঘরের ছিটকিনি লাগিয়ে এই অগ্নিসংযোগ করা হয় বলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের স্ত্রী-সন্তানসহ তিনজন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার মো. সবজেল হোসেন। এর আগে বুধবার গভীর রাত তিনটার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত জামাতার নাম আলমগীর। তিনি পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা এবং তানিয়া আক্তার বৃষ্টির স্বামী।

এতে দগ্ধরা হলেন, শাশুড়ি মোমেলা (৫৫), তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাকিম জানান, বুধবার রাতে মোমেলা, তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মোমেলা গুরুতর দগ্ধ হন। তার মেয়ে তানিয়ার হাতে এবং নাতনি হাফসার নাকে আগুনে দগ্ধ হয়।

তিনি আরও বলেন, তানিয়ার সঙ্গে তার স্বামী আলমগীরের ঝগড়া ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আলমগীর পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page