October 2, 2026, 4:23 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আসিফ (২০) নামে এক ছাত্রদল কর্মীর বাম হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাফায়াত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার পর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারসংলগ্ন লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম এবং পর্যটন ও শিল্প এলাকা মুহুরি প্রজেক্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেলিম গ্রুপের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে শাহীন গ্রুপের আসিফের বাম হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা আহত আসিফকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আসিফের ভাই আব্দুল হামিদ সাকিব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page