October 2, 2026, 4:48 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা মামলায় তৃণমূল আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ও বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, যশোর জেলার শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মৃত মতলেবের ছেলে নজরুল ইসলাম (৬০), কায়বা ইউনিয়নের দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৬০)।

পুলিশের দাবি, গ্রেপ্তার নজরুল ইসলাম শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দিন ৭ নম্বর কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বুধবার রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেন। এরপর বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে জসিম উদ্দিনকে এবং সকাল ৬টা ৫০ মিনিটে শার্শার যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা মোড় বাজার এলাকা থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ওসি শামিমুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার (১ অক্টোবর) যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page