October 2, 2026, 5:10 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশি অভিযানে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে আটক হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার গোড়পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার গোড়পাড়া কলোনিপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (৮২)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক ব্যক্তিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page