October 3, 2026, 6:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলা ও লালন সংগীত আয়োজন করা হয়েছে। শুক্রবার ২ অক্টোবর ২০২৬ ইং বড়শলই ও দরিশলই মেলা উদযাপন কমিটির আয়োজনে নৌকা বাইচ, গ্রাম্য মেলা ও লালন সংগীত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বড়শলই ও দরিশলই মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ তবিবুর রহমান বিশ্বাস ও সার্বিক পরিচালনায় নাজমুল হক জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,

মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিট নেতা নওশের আলী, সেলিম রেজা, শাহাবুদ্দিন, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ, চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল, বাংলাদেশ প্রেক্ষাপট সম্পাদক ও কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি নেতা জসীম, মাগুরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি শামীম খান, মাগুরা প্রেসক্লাবের সদস্য ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল আলম সাগর, প্রেসক্লাবের সদস্য মতিন রহমান, প্রেসক্লাব শালিখা ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জিআর তারিক, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, সংস্কৃতি মন্ত্রীর পিএস ও শালিখা উপজেলা সাবেক ইউএনও হরেকৃষ্ণ মজুমদার সহ প্রমুখ।

 

বিশেষ অতিথি মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা তার বক্তব্য বলেন, কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীর এই ব্রিজে এপার ওপার হাজার হাজার উৎসুক জনতার ভীড়। মাননীয় মন্ত্রী উৎসাহ দিয়ে যাবেন মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের যেকোনো আনন্দ আয়োজনে সুখে দুঃখে পাশে থাকবো। আপনাদের কাছে অনুরোধ সরকারের উন্নয়ন চিন্তাকে উন্নয়নের দর্শনকে এগিয়ে নিয়ে যাবেন। মারামারি হানাহানি, সংঘাত, সহিংসতা কোন সভ্য সমাজের কাম্য নয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী এমপি তার বক্তব্য বলেন, আমাদের দেশটা একটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে গত ১৮ থেকে ২০ বছর ধরে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী তারা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের ক্রীড়া, বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবকিছু ভেঙে চুরমার করে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশ পাচার করে। বিএনপি কখনো মাঠ ছেড়ে যাই নাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অন্ধকারাচ্ছন্ন দেশকে নতুন করে তুলে আনার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে গ্রাম বাংলায় ৯০ জন মানুষ গ্রামে বাস করে, নৌকা বাইচ সাংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। ইতিমধ্যে সারা বাংলাদেশে নৌকা বাইচ চালু করা হয়েছে। গ্রামে যাত্রা, সার্কাস, বাউল গান, লালন সংগীত, ভাটিয়ালি গান, মুর্শিদি গান পর্যায়ক্রমে চালু করা হবে।

 

নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ১ম পুরস্কার প্রদান করেন বীরপুর গ্রামের আকরাম হোসেনের কাছে, ২য় পুরস্কার পুলিশ সুপার মোল্লা আজাদ তুলে দেন গঙ্গারামপুর গ্রামের ইয়াকুব আলীর হাতে এবং আগুন্তকঃ অতিথি সবাই মিলে ৩য় পুরস্কার মনোখালীর জনৈক ব্যক্তির কাছে তু

লে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page