স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৫৮ বিজিবির সামন্তা ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১৩ বোতল ভারতীয় মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সামন্তা সীমান্ত এলাকার একটি কলাই ক্ষেত থেকে ১৮৯ বোতল ভারতীয় মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার ভোর রাতে সামন্তা সীমান্ত এলাকার কচুয়িয়ারপোতা কবরস্থানের পাশ থেকে আরও ৮২৪ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়। তবে এ সময় মাদক ব্যবসায়ী কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুনসি ইমদাদুর রহমান জানান, মহেশপুরের সব সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।