October 3, 2026, 6:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি

Oplus_16908288

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর বাজারে চুরির ঘটনা বেড়েই চলেছে। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার ভোর রাতে মহেশপুর বাজারের রায়হান মেডিকেলের ওপরের মার্কেটে শুকান্ত মোদকের রূপার গহনা তৈরির কারখানার তালা ভেঙে চোরেরা প্রায় ৪০০ ভরি রূপা ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

এ সময় পাশের মার্কেটের শোভা ডেন্টালের তালা ভেঙে একটি ফ্যানও নিয়ে যায় চোরেরা।

শুকান্ত মোদক জানান, বাড়িতে বাগানের ভেতর হাওয়ার কারণে বাড়ি বিক্রির টাকা দোকানে রাখা হয়েছিল। এছাড়া গহনাগুলো পরদিন বাজারে নেওয়া হবে বলে দোকানে রাখা ছিল। এ ঘটনায় তিনি মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজে পুরুষের পাশাপাশি এক নারী চোরকেও দেখা যাচ্ছে বলে জানা গেছে। তবে মুখে সাদা কাপড় বাঁধা থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

মহেশপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোমিনুর রহমান খান বলেন, বাজারে চুরির ঘটনা যেভাবে বেড়েছে, তা ভাবাই যায় না।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে মহেশপুর শাড়ি হাউজের তালা ভেঙে চোরেরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের কাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page