October 4, 2026, 12:28 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে রতন শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন শেখ ওই গ্রামের রহিম বক্সের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয়রা জানান, সকালে এলাকার একটি পুকুরে রতন শেখের মরদেহ ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে রতন শেখের মৃত্যুর কারণ নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন চলছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ’



Our Like Page