October 7, 2026, 11:33 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সাত মাসে গড়ালেও এবং প্রক্রিয়ায় স্থবিরতা দেখা গেলেও সংঘাত সমাপ্তির লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি জানান, সংলাপ প্রক্রিয়া অব্যাহত আছে। কাতার এবং আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা আদান-প্রদান চালু রয়েছে।

এদিকে ইরানের সামরিক শীর্ষ নেতৃত্ব ধ্বংস হওয়ার পর বর্তমানে দেশটি কে পরিচালনা করছে তা ওয়াশিংটন জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদের প্রথম সারির নেতারা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও নেই। আমার সবচেয়ে বড় সমস্যা হলো দেশটি এখন কে পরিচালনা করছে তা কেউ জানে না।’

 



Our Like Page